
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে দায়িত্ব পালন করতে হবে।
অন্য প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলার সার্কেলে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।