
সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য নিয়মিত ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মের গুরুরাও এ ভাতা পাবেন।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
উপদেষ্টা জানান, মাসিক ভাতা হিসেবে প্রতিটি মসজিদের জন্য মোট ১০,০০০ টাকা বরাদ্দ করা হবে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা।
মন্দিরের জন্য বরাদ্দ করা হবে ৮,০০০ টাকা, যার মধ্যে পুরোহিত পাবেন ৫,০০০ টাকা এবং সেবাইত ৩,০০০ টাকা।
বৌদ্ধ বিহারেও প্রতিটি বিহারের জন্য ৮,০০০ টাকা দেওয়া হবে, যার মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫,০০০ টাকা এবং উপাধ্যক্ষ ৩,০০০ টাকা।
প্রতিটি চার্চের জন্যও ৮,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫,০০০ টাকা এবং সহকারী পালক/যাজক ৩,০০০ টাকা পাবেন বলেও জানান মো. ইসমাইল জবিউল্লাহ।