
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুনের উপদেষ্টা এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদক্ষেপ ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগস্ট ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শীঘ্রই তার সরকারের সব উপদেষ্টার সম্পদের তথ্য প্রকাশ করা হবে।
তিনি বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।