
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এএইচ-৬আই মডেলের হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য প্রাণ হারান।
তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কী ধরনের মিশনে ছিল, নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।