
ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত ও পরাস্ত করাকে লক্ষ্য হিসেবে নিয়ে ইসরায়েলের সব নিরাপত্তা ও সরকারি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমার সরাসরি নির্দেশনায় আমাদের সমস্ত নিরাপত্তা ও সরকারি ব্যবস্থা এই শাসনব্যবস্থাকে উৎখাত ও পরাজিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।’
একই দিন গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করে তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।