মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে অন্তত ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে অধিকাংশই প্রবীণ মার্কিন সৈনিক (ভেটেরান) ও তাদের পরিবারের সদস্য।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন ভেটেরান সংগঠনের সদস্যরা অংশ নেন। বিক্ষোভকারীরা ভবনটির রোটান্ডার কেন্দ্রে জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানিদের স্মরণে লাল টিউলিপ হাতে অবস্থান নেন।
এ সময় তারা “ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো” লেখা ব্যানার প্রদর্শন করেন এবং যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা চলমান সংঘাতে নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের স্মরণে প্রতীকীভাবে পতাকা ভাঁজ কর্মসূচিও পালন করেন।
প্রতিবেদনে বলা হয়, একপর্যায়ে ক্যাপিটল পুলিশ বিক্ষোভকারীদের হাত প্লাস্টিক জিপ-টাই দিয়ে বেঁধে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
সূত্র: আল জাজিরা