.jpeg)
ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ইতোমধ্যে সমস্ত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এই সংঘাত। গতকাল ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্স-এ হামলা চালিয়েছে ইসরায়েল। এরই প্রেক্ষিতে, ইরান পূর্ব ঘোষণা দিয়ে সৌদি আরবসহ একাধিক উপসাগরীয় দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোতে পুনরায় মারাত্মক হামলা চালিয়েছে।
বিশেষ করে সৌদি আরবের শিল্প নগরী রাস লাফান শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম তরলীকৃত গ্যাসক্ষেত্রে ইরান এমন সময় হামলা চালিয়েছে, যখন আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলছিল।
বুধবার (১৯ মার্চ) হামলার পর সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক সংবাদ সম্মেলনে বলেন, উপসাগরীয় দেশগুলোর সহ্যের সীমা অতিক্রম করেছে ইরান। তেহরানের আগ্রাসনের জবাব দেওয়ার মতো 'উল্লেখযোগ্য' সক্ষমতা আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর রয়েছে। সৌদি আরবের আত্মরক্ষার স্বার্থে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার নেওয়ার বৈধ অধিকার সৃষ্টি হয়েছে।
তিনি তেহরানকে তাদের কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা