
রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন মিনারা বেগম এবং বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা জান্নাতি বেগম।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মিনারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মিনারা বেগম গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে এসে হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, মিঠাপুকুরের বাসিন্দা জান্নাতি বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে। বিশেষ করে জ্বরের সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, পেটব্যথা, বমি, রক্তপাত, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘুমঘুম ভাব কিংবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। জ্বর কমে গেলেই রোগী সুস্থ হয়ে গেছেন—এমনটি মনে না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যেতে হবে।
রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রোগীর শারীরিক অবস