
গোপালগঞ্জে প্রায় বন্ধ হয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) কার্যক্রম। জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে এ সেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা লেনদেন, অর্থ পাঠানো ও নগদ উত্তোলন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ঢাকাওয়াচ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গোপালগঞ্জের একাধিক বিকাশ নগদ গ্রাহকের সথা কথা বললে লেনদেন সেবা ব্যাহতর বিষয় টি আরও স্পষ্ট হয়ে উঠে। তাদের দাবি ফোনে বিকাশ নগদ লনদেন সাময়িক বন্ধের এসএমএস আসছে। এই সেবা ব্যহতর কারনে তারা বিকাশ নগদের ওপর ক্ষুব্ধ।
এ বিষয়ে জানতে চাইলে বিকাশ হেড অব কর্পোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম ঢাকাওয়াচ কে বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
নগদের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথেও যোগা করে মোবাইল ব্যাংকিং ব্যাহত হওয়ার বিষয়ে জানতে চাইলে, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। বেশ কয়েকটি কাভার্ডভ্যানও ভাঙচুর করা হয়।
সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এর আগে শহরের একাধিক স্থানে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জেলার বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় আগুন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।
অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ছাড়া বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একের পর এক সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার স্বাভাবিক জনজীবন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে মোবাইল আর্থিক সেবা খাতে। নিরাপত্তাজনিত কারণে এ খাতের এজেন্ট ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম সীমিত হয়ে পড়ায় গ্রাহকরা প্রয়োজনের সময় লেনদেন করতে পারছেন না।
বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানো, পরিবারের সদস্যদের কাছে অর্থ পৌঁছানো এবং এজেন্ট পয়েন্ট থেকে নগদ টাকা উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে মোবাইল আর্থিক সেবা কার্যক্রম চালু না করা গেলে জেলার মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে ভোগান্তি আরও বাড়তে পারে।