
পৃথিবীতে এটাই প্রথম নজির, একটা সরকারের মন্ত্রী পরিষদসহ সবাই একসাথে পালিয়েছে, তারা আবার ফিরে আসবে, এটা কোনদিনও সম্ভব নয়, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে এটা শুধুই গুজব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা নিশ্চয় এখন ভেবে দেখেছেন আওয়ামী লীগ সরকার যদি আরও তিন বছর থাকতো, তাহলে বাংলাদেশ নামে কোন রাষ্ট্রই থাকতোনা, বাংলাদেশে হতো সিকিমের মতো অবস্থা।
মন্ত্রী বলেন, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আপোষ না করার কঠোর নির্দেশ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা দেশকে ভালো করতে চাইলে একজন ভালো নেতৃত্বের প্রয়োজন হয়। আমরা সেই নেতৃত্বটা পেয়েছি। এখন সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর দেশ গঠন করতে চাই।
এসময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।