
রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় রমনা বিভাগে ২১৫টি, লালবাগে ২২৮টি, মতিঝিলে ৫১২টি এবং ওয়ারী বিভাগে ৪৪৫টি মামলা করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও ট্রাফিক বিভাগে ২৪৪টি, মিরপুরে ৬৬৯টি, উত্তরা বিভাগে ৬২০টি এবং গুলশান বিভাগে ২৭৩টি মামলা হয়েছে।
অভিযানের সময় আইন লঙ্ঘনকারী ৮৭৮টি গাড়ি ডাম্পিং করা হয়। পাশাপাশি ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।