
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল নিয়ে বের হন তারা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
শাহবাগে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।
এদিকে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।