
ঢাকা মহানগর পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম।
শনিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলাম সই করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
এর আগে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
শেখ জাহিদুল ইসলাম এর আগে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করে।
একই আদেশে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদ-কে। তিনি এর আগে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে তাকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপিতে বদলি করে।