
রাজধানীর মিরপুর-২ এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে জানা যায়, আগুন লাগা ভবনটিতে আবাসিক ফ্ল্যাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান উভয়ই রয়েছে। বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। হতাহতের কোনো খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ভবনটির দ্বিতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটির ষষ্ঠ তালায় রয়েছে একটি গার্মেন্টসও।
ধারণা করা হচ্ছে, গার্মেন্টসের ফ্লোরেই অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটির আগুনের ছবিতেও দেখা গেছে, ওপরের অংশেই আগুন জ্বলছে।
তবে বিষয়ে ভবন সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। একটি সূত্র জানায়, শুক্রবার ছুটির দিন থাকায় গার্মেন্টস কারখানাটি বন্ধ ছিল।