
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরের ধুমধুমপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার (২৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে তল্লাশির সময় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। সেখানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি ডেভিড ইমনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছিল। তার অবস্থান শনাক্তে বিভিন্ন স্থানে নজরদারি ও অভিযানও পরিচালনা করা হয়। সেই ধারাবাহিকতায় বুধবারের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।