
রাজধানীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অন্যতম ‘সেকেন্ড-ইন-কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে অপরাধী চক্রটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে মতিঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তানিম রেজা বাপ্পি সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণসহ সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘মতিঝিল থানা পুলিশ তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’