
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা জেলা শহরের বিভিন্ন মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পাশাপাশি দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায়ও দোয়া করা হয়। মসজিদে মসজিদে দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।
জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।