
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ট্রানসাকশান মনিটরিং ইউনিট টিম লিড পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
গতকাল ২৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
পদের নাম: টিম লিড
বিভাগ: ট্রানসাকশান মনিটরিং ইউনিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক)-এ দক্ষতা এবং নতুন সিস্টেমের সঙ্গে দ্রুত খাপ খাওয়ানোর সক্ষমতা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ও সুবিধা
এটি ফুলটাইম অফিসভিত্তিক চাকরি। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল
দেশের যেকোনো স্থানে পোস্টিং হতে পারে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
শেষ সময়: ০৯ মে ২০২৬