.jpeg)
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষা-২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
লেকার্সের অডিটোরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করা হয়।
শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রভাষক স্মরণিকা দাশ। পরবর্তীতে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয় বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা-উপকরণ তুলে দেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন।
পরিশেষে, স্মৃতিময় মুহূর্তগুলোকে ধারণ করে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।