
নারীদের জন্য পরিচালিত বিআরটিসির মহিলা বাস সার্ভিসে চালক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদে যোগ্য প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত চালকরা পরবর্তীতে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
চাকরির বিবরণ
পদের নাম: বাসচালক (নারী)
পদসংখ্যা: উল্লেখ করা হয়নি
বয়স: ২১ থেকে ৩৫ বছর
বেতন-ভাতা: দৈনিক মজুরি ভিত্তিতে
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত
১. প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করলেও প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পরীক্ষার তারিখ ও সময়
আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র
বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।
সঙ্গে যেসব কাগজ আনতে হবে
প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।