
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
ম্যাচের আগে ব্রাজিল তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। তবে প্রত্যাশা থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। জাপানের বিপক্ষে শুরুর একাদশে তাকে দেখা যাবে বলে অনেকের আশা থাকলেও শেষ পর্যন্ত তাকে বেঞ্চেই রাখা হয়েছে।
গোলবারের নিচে বরাবরের মতো দায়িত্ব পালন করবেন অ্যালিসন বেকার। চার সদস্যের রক্ষণভাগে থাকছেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালেস ও ডগলাস সান্তোস।
মাঝমাঠে ব্রাজিলের হয়ে খেলবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। আর আক্রমণভাগে রয়েছেন রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র এবং ম্যাথুউস কুনহা।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথুউস কুনহা।