
ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরটির বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শহরে থাকবেন নাকি নিরাপদ স্থানে চলে যাবেন, তা নিয়ে দ্বিধায় পড়েছেন অনেকেই।
সিএনএন-কে শহর ছেড়ে যাওয়া এক ব্যক্তি জানান, কয়েকদিন আগে তিনি তার চিকিৎসক স্ত্রীকে নিয়ে তেহরান ছেড়ে পালিয়ে যান। তার ভাষ্য, শহরের প্রায় সব দিকেই বোমা হামলার শব্দ শোনা যাচ্ছে।
তিনি বলেন, 'উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম- সব জায়গাতেই বোমা হামলা চলছে। মনে হচ্ছে তারা সবকিছুই লক্ষ্যবস্তু বানাচ্ছে।' নিরাপত্তাজনিত আশঙ্কায় নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাজধানীতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র: সিএনএন, তাসনিম নিউজ এজেন্সি