
ইরানের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র তেহরানের দুটি স্কুলে আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এই দাবি জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইরানের রাজধানী তেহরান–এর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পারান্দ শহরের দুটি স্কুলে আঘাত হানে। ফারস নিউজ একটি শ্রেণিকক্ষের ক্ষয়ক্ষতি ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে।
হামলার ফলে স্কুলের আশপাশের বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে।