
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মধ্যে সংশয় থাকবে। তিনি দাবি করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। এ আয়োজনটি ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে।
গয়েশ্বর রায় বলেন, “এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি।” তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন এবং এখনও তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই করছেন।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারও সাজানো ফাঁদে পা না দিতে হবে।