
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নিহত হয়েছেন।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানের আবাসিক এলাকায় এই হামলার সময় আহমেদিনেজাদ নিহত হন। খবরগুলোতে এই হত্যাকাণ্ডকে ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে চলমান হামলার একটি অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কট্টরপন্থী বক্তব্য এবং পশ্চিমাদের প্রতি আপসহীন অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। এছাড়া, তার প্রেসিডেন্সির সময় ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নজরদারির মধ্যে ছিল।
২০০৯ সালের নির্বাচনের ফলাফলের বিরোধিতা ও পরবর্তী দেশে ছড়িয়ে পড়া গণবিক্ষোভও তার প্রেসিডেন্সির উল্লেখযোগ্য ঘটনা হিসেবে মনে করা হয়।
সূত্র: তুর্কি টুডে