
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় ছিল এবং এতে পচন ধরেছিল। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশোর্ধ্ব। তিনি বলেন, ‘হয়তো কোনো চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’