
নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগের সমন্বয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে লস ব্লাঙ্কোসরা নিশ্চিত করেছে তাদের স্থান।
ম্যাচে ১৪ মিনিটে বেনফিকা এগিয়ে গেলেও মাত্র ২ মিনিটের মধ্যে চুয়ামেনি সমতা ফেরান। শেষ পর্যন্ত ৮০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র এর জাদুকরী গোলে রিয়াল ২-১ জয় নিশ্চিত করে। এই ফলাফলের সঙ্গে মিলিয়ে দুই লেগের স্কোর ৩-১।
শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদ এর প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপি। শুক্রবার অনুষ্ঠিত ড্র-এ জানা যাবে লস ব্লাঙ্কোসদের পরবর্তী প্রতিপক্ষ কে হবে।