
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।
সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী, সঙ্গে মেয়ে জাইমা
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তি হয়েছে ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতে সিকিমে।