.jpg)
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে ভারতে অবস্থান করছেন। মৃত্যুদণ্ডের পরোওয়ানা মাথায় নিয়ে তিনি সম্প্রতি আগামী ১৬ ই ডিসেম্বর দেশে ফেরা ঘোষণা দিয়েছেন। সরকারও তাকে দেশে ফিরিয়ে দণ্ড কার্যকরে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে। তবে এই ফেরার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনা ও মতবিরোধ তৈরি হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- ভারতের সাথে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। এতে ভারত সামরিক বিমান চাওয়াসহ নানা শর্ত দিয়েছে আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ফিরে আসাকে প্রত্যাবর্তন হিসেবে প্রচার করছে।
এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ দুটি সম্পূর্ণ পৃথক বিষয়।
বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় ভ্রমণ নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশের সরকার বলেছে, ভারত কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরত পাঠাতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন একটি আইনি বিষয়। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
জয়সওয়াল বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’
তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ওই দিন ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এর মধ্য দিয়ে তাঁর ১৬ বছরের শাসনের অবসান ঘটে, যে শাসনকে ফ্যাসিবাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। অন্য যেকোনো দণ্ডিত পলাতক আসামির মতো তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে রাজি আছেন।