
প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে জিডি করার বিষয়টি সাংবাদিকদের জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক নূর আমিন খান, জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সিফাত মিম এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রেহানা আক্তার।
এ ছাড়া তেজগাঁও ও শিল্পাঞ্চল থানা এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।