
বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই, দলটির সব রাগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
পোস্টের শুরুতে মাহমুদা মিতু জানান, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, একটা-দুটো বাড়ি পুড়লে কিংবা মানুষ মারা গেলেও কিছু যায় আসে না। স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁদেরই বা কী!
পোস্টের শেষাংশে মাহমুদা মিতু বলেন, বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো রাগ নেই। আওয়ামী লীগের সব রাগ এনসিপির ওপর।
উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতেই নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান নুসরাত নিজেই।
পোস্টে নুসরাত লেখেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। কারা এ হামলা করেছে, তা তিনি জানেন না। এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে বলে কেউ ভেবে থাকলে তা ভুল হবে বলেও উল্লেখ করেন তিনি। আগুনের পথ পাড়ি দিয়েও নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নুসরাত।