-6af4c6d913f07 (1).webp)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
গত ১১ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। পরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান নুসরাত তাবাসসুম।
পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
এ ঘটনার পরও নিজের অবস্থান থেকে সরে না আসার কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’