
জাতীয় কনভেনশনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২ মে) বেলা ২টায় কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি এনসিপির মিডিয়া বিভাগ এক বার্তায় নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত থাকবেন। এছাড়া সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানানো হয়েছে।