
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা যায়।
দলটির পক্ষ থেকে বুধবার ৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে।
আমন্ত্রণপত্র অনুযায়ী, নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। এতে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।