
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তিনি।
এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।