
অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় আনা হয়।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে একটি জনসভায় অংশ নেন তিনি। এরপর বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
নাজমুল হক আরও জানান, এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিজের অসুস্থতার কথা জানিয়ে প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যাতে আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্য সচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী