
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও চালু হয়েছে। এতে কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৭৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়। ধাপে ধাপে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বাড়িয়ে প্রায় ৭৫০ মেগাওয়াটে নেওয়া হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় বন্ধ থাকার পর কেন্দ্রটির একটি ইউনিট পুনরায় চালু হওয়ায় দেশের চলমান বিদ্যুৎ সংকটে কিছুটা স্বস্তি ফিরতে পারে। এর ফলে সারাদেশে লোডশেডিংয়ের মাত্রাও আগের তুলনায় কমার সম্ভাবনা রয়েছে। এতে বিদ্যুৎ সংকটজনিত জনদুর্ভোগও কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে বাংলাদেশে ঘণ্টায় এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ কমে প্রায় ৭৫৮ মেগাওয়াটে নেমে আসে।
এদিকে ঝড়ের কারণে গত ৭ আগস্ট থেকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। পরে আগস্টের শেষ দিকে কয়লা সরবরাহ বাড়তে শুরু করলে কেন্দ্রটির উৎপাদনও ধীরে ধীরে বাড়ানো হয়।
এর আগে দিনের বেলায় কেন্দ্রটি থেকে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছিল। এর মধ্যেই আদানি কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎব্যবস্থ