
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। এ দায়িত্বের অংশ হিসেবে তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন।