
প্রতিবারের মতো এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ বৃহস্পতিবার সকালে ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন।
এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
ইতোমধ্যে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগের প্রধান প্রধান ঈদগাহ ও মসজিদে ঈদ জামাতের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবার দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবং সবচেয়ে বড় জামাত দুটি অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকায় অধিকাংশ স্থানে বিকল্প ভেন্যুর ব্যবস্থাও রাখা হয়েছে। পাঠকদের সুবিধার্থে সারাদেশের ঈদ জামাতের সময়সূচি নিচে বিভাগ অনুযায়ী তুলে ধরা হলো:
১. প্রধান ও বৃহত্তম ঈদ জামাতসমূহ
জাতীয় ঈদগাহ ময়দান (ঢাকা): সকাল ৭:৩০ মিনিটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। (এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি ও সর্বস্তরের মানুষ অংশ নেবেন। ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক)। বিকল্প ভেন্যু: আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮:০০ টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।
শোলাকিয়া ঈদগাহ ময়দান (কিশোরগঞ্জ): সকাল ৯:০০ টায় দেশের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। (যাত্রীদের জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে)।
গোর-এ-শহীদ বড় ময়দান (দিনাজপুর): সকাল ৮:৩০ মিনিটে বিশাল এই ময়দানে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাসেমী।
২. ঢাকা বিভাগ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ: এখানে পর্যায়ক্রমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সময় যথাক্রমে: সকাল ৭:০০, সকাল ৮:০০, সকাল ৯:০০, সকাল ১০:০০ এবং শেষ জামাত সকাল ১০:৪৫ মিনিটে।
জাতীয় সংসদ ভবন: দক্ষিণ প্লাজায় সকাল ৭:৩০ মিনিটে জামাত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি):
কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত—সকাল ৭:৩০ ও সকাল ৮:৩০ মিনিটে।
সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭:০০ টায়।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮:০০ টায়।
ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮:০০ টায়।
৩. চট্টগ্রাম বিভাগ
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ: প্রথম জামাত সকাল ৭:০০ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮:০০ টায়।
জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠ: জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮:৩০ মিনিটে।
চসিকের তত্ত্বাবধানে অন্যান্য মসজিদ (সকাল ৮:০০ টা): লালদীঘি শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ, সাগরিকা গরুবাজার মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) সিটি করপোরেশন জামে মসজিদ।
৪. রাজশাহী বিভাগ
হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ: সকাল ৭:৩০ মিনিটে প্রধান জামাত। বিকল্প ভেন্যু: বৃষ্টি হলে সকাল ৮:০০ টায় হযরত শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে নামাজ হবে।
৫. খুলনা বিভাগ
খুলনা সার্কিট হাউজ ময়দান: সকাল ۷:০০ টায় প্রধান জামাত। বিকল্প ভেন্যু: বৃষ্টি হলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৭:০০ টা, ৮:০০ টা এবং ৯:০০ টায় তিনটি জামাত হবে।
খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ: সকাল ৭:৩০ মিনিটে।
৬. বরিশাল বিভাগ
হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান: সকাল ৮:০০ টায় প্রধান জামাত।
চরমোনাই দরবার শরীফ মাঠ: সকাল ৮:০০ টায়।
গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ (উজিরপুর): সকাল ৮:০০ টায়।
অন্যান্য মসজিদ:
কেন্দ্রীয় জামে কসাই মসজিদ: সকাল ৮:০০ ও ৯:০০ টায়।
এবায়েদুল্লাহ মসজিদ: সকাল ৮:৩০ ও ৯:৩০ মিনিটে।
বায়তুল মোকাররম মসজিদ: সকাল ৮:০০ ও ৯:০০ টায়।
পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদ: সকাল ৭:০০ ও ৯:০০ টায়।
পুলিশ লাইন্স জামে মসজিদ: সকাল ৭:৩০ ও ৮:৩০ মিনিটে।
৭. সিলেট বিভাগ
শাহী ঈদগাহ ময়দান: সকাল ৮:০০ টায় প্রধান জামাত।
কুদরত উল্লাহ জামে মসজিদ (বন্দরবাজার): তিনটি জামাত যথাক্রমে—সকাল ৭:০০, ৮:০০ ও ৯:০০ টায়।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ: আন্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সকাল ৭:৩০ মিনিটে।
৮. রংপুর বিভাগ
কালেক্টরেট ঈদগাহ: সকাল ৮:৩০ মিনিটে প্রধান জামাত। বিকল্প ভেন্যু: আবহাওয়া খারাপ হলে রংপুর জেলা মডেল মসজিদে সকাল ৮:৩০ টায় (১ম) ও ৯:০০ টায় (২য়) জামাত হবে।
অন্যান্য স্থান: মুন্সিপাড়া ঈদগাহে সকাল ৮:৩০ টায়, কেরামতিয়া মসজিদে সকাল ৯:৩০ টায়, মণ্ডল পাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সকাল ৯:৩০ মিনিটে।
উপজেলা পর্যায় (সকাল ৮:৩০ টা): পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এবং রংপুর মেডিকেল কলেজ জামে মসজিদ মাঠ।
৯. ময়মনসিংহ বিভাগ
আঞ্জুমান ঈদগাহ মাঠ: প্রথম জামাত সকাল ৭:০০ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮:৩০ মিনিটে।
অন্যান্য স্থান: ময়মনসিংহ বড় মসজিদে সকাল ৮:০০ টায়, দারুল উলুম নিজামিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮:৩০ টায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯:০০ টায় জামাত অনুষ্ঠিত হবে।