
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাওনা টাকা পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০২২ সালের জুন মাস পর্যন্ত যারা অবসরের সুবিধার জন্য আবেদন করেছেন, তাদের অর্থ ছাড়ের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।
মঙ্গলবার (৫ মে) বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মাবলির কথা জানানো হয়।তথ্য জমা ও ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশবোর্ডের জারি করা নোটিশ অনুযায়ী, আইবাস++ (iBAS++) সিস্টেমের মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের সুবিধার্থে আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।
একই সাথে পাওনা টাকা পেতে আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবটি সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।ইমেইলে যা যা পাঠাতে হবেআবেদনকারীদের তথ্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য ইমেইলে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে:আবেদনকারীর ইনডেক্স নম্বর ও আবেদন আইডি।আবেদনপত্র জমা দেওয়ার সঠিক তারিখ।জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর। এনআইডি দিয়ে নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর।
বিশেষ দ্রষ্টব্য: যদি মূল আবেদনকারী মৃত্যুবরণ করে থাকেন, তবে তার মনোনীত উত্তরসূরি বা নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। বিভাগ অনুযায়ী ইমেইল ঠিকানাআবেদনকারীদের সুবিধার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী পৃথক তিনটি ইমেইল ঠিকানা নির্ধারণ করে দিয়েছে বোর্ড।
স্কুল ক্যাটাগরি: [email protected]
কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরি: [email protected]
মাদরাসা ক্যাটাগরি: [email protected]