
অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে গতি আনতে আবারও বসেছে একনেক। ২০২৫-২৬ অর্থবছরের দশম সভা রোববার শুরু হয়েছে, যা নতুন সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল।