
চীনা সরকারের আমন্ত্রণে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। নির্ধারিত সময় অনুযায়ী তিনি চীনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা বিমানবন্দরে বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে বিদায় জানান।
সফরসঙ্গী হিসেবে মহাসচিবের সঙ্গে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী।