
নবনিযুক্ত ১৪ জেলার জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠকে দেশের ১৪টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা অংশগ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।