
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। একই দিন সকাল ১১টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যা বহুদিন ধরে প্রতীক্ষিত ছিল।
অধিবেশন শুরুতে স্পিকারের চেয়ার শূন্য রাখা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম উদ্বোধন করা হয়।
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও শ্রদ্ধা নিবেদন করেন।