
ইরাকের বসরার কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। খবর জানিয়েছে আল-জাজিরা।
বুধবার (১১ মার্চ) এ ঘটনার কথা নিশ্চিত করেছে বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের জাহাজটিতে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক এবং ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে।