
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি যুবকদের উদ্দেশে একটি শিক্ষণীয় বার্তা দিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ যুবকদের নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন।
তিনি বলেন, “বিয়ে করার সময় বাবা-মা বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়ে বিয়ে করার কথা, এই পরামর্শ জীবনেও শুনবিনা। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে। কারণ, একটা ওয়াইফ একটা ইন্সটিটিউশন। তারা বিয়ের পর কর্মসংস্থান করলেও ভালো, না করলেও ভালো। তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, দেবিদ্বারের নারীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।