
দায়িত্ব গ্রহণের পর কূটনৈতিক তৎপরতায় প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।
রোববার (১ মার্চ) সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকটি বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল সালাহউদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সূত্র জানায়, আলোচনায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি, ইন্ডিয়ান আইটি সিস্টেম, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে।