
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে তেহরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে কিংবা এর মাত্রা কমাতে রাজি হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাঘাই জানান, বর্তমানে এ বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না।
তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা এখন মোটেও সেই পর্যায়ে নেই। এ সময়ের মধ্যে পারমাণবিক ইস্যু-সংশ্লিষ্ট বিস্তারিত কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাই হয়নি।’
সূত্র: আল-জাজিরা