.gif)
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পাঠানো একটি বার্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে।
রাশিয়া সফরের অংশ হিসেবে মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মোহসিন রেজায়ি। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে পাঠানো বার্তাটি রুশ প্রেসিডেন্টের হাতে তুলে দেন।
ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন রেজায়ি। মস্কোর ক্রেমলিনে পুতিনের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে মোজতবা খামেনির পাঠানো বার্তায় কী বিষয় উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, পুতিন ও রেজায়ির মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে দুই নেতার আলোচনায় কোন কোন বিষয় স্থান পেয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।