.jpg)
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বুধবার সকালে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে জনসাধারণের উদ্দেশে একটি বার্তা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে ট্রাম্পকে তাঁর ওভাল অফিসের রেজল্যুট ডেস্কের ওপর ঝুঁকে থাকতে দেখা যায়।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় লেখা হয়, ‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
এর আগে বুধবার সকালে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প স্বীকার করেন, ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’।
তবে একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনের ব্যালটে তাঁর নিজের নাম থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতে পারতেন।